Ultragen Limited ওয়ারেন্টি নীতিমালা

 

 

Ultragen Limited প্রতিটি প্রোডাক্টের আন্তর্জাতিক, দেশীয় এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) কর্তৃক নির্ধারিত ওয়ারেন্টি নীতিমালা অনুসরণ করে।

ওয়ারেন্টি হলো প্রস্তুতকারী প্রতিষ্ঠান, আমদানিকারক এবং ক্রেতার মধ্যে একটি সেবামূলক চুক্তি, যার মাধ্যমে বিক্রিত পণ্যের নির্ধারিত সময়ের মধ্যে মেরামত, রিপ্লেসমেন্ট বা সার্ভিস প্রদান করা হয়। Ultragen Limited ক্রেতাকে ওয়ারেন্টি সেবা গ্রহণে সার্বিক সহযোগিতা প্রদান করে এবং প্রয়োজন অনুযায়ী প্রস্তুতকারী বা আমদানিকারকের সাথে সমন্বয় করে থাকে।

ক্রেতার অবস্থান চট্টগ্রামের মধ্যে হলে সরাসরি আমাদের যেকোনো সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি ক্লেইম করতে হবে। চট্টগ্রামের বাইরে অবস্থানকারী গ্রাহক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠিয়ে ওয়ারেন্টি দাবি করতে পারবেন।

 

সাধারণ ওয়ারেন্টি নীতিমালা

 

১। শুধুমাত্র যেসব পণ্যের বিপরীতে বিল/ইনভয়েসে ওয়ারেন্টি মেয়াদ উল্লেখ থাকবে সেসব পণ্যই ওয়ারেন্টির আওতাভুক্ত হবে।

২। আন্তর্জাতিক ওয়ারেন্টি শুধুমাত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নির্ধারিত সার্ভিস সেন্টারে প্রযোজ্য হবে।

৩। ওয়ারেন্টির আওতাভুক্ত পণ্যে ত্রুটি দেখা দিলে তা মেরামত অথবা প্রয়োজন অনুযায়ী রিপ্লেসমেন্ট করা হবে।

৪। নির্দিষ্ট মডেলের পণ্য রিপেয়ার অযোগ্য হলে একই মডেল অথবা সমমানের অন্য পণ্য দিয়ে পরিবর্তন করা হতে পারে।

৫। রিপ্লেসমেন্ট পণ্য স্টকে না থাকলে অবচয় সমন্বয় সাপেক্ষে আপগ্রেড পণ্য অফার করা হতে পারে। এক্ষেত্রে মূল্য পার্থক্য গ্রাহককে পরিশোধ করতে হবে।

৬। কোন অবস্থায় রিপ্লেসমেন্ট সম্ভব না হলে মূল্য সমন্বয় সাপেক্ষে অর্থ ফেরত প্রদান করা যেতে পারে।

৭। ওয়ারেন্টি সার্ভিস সম্পন্ন করতে ৫-৭ দিন থেকে সর্বোচ্চ ৪৫ দিন বা তারও বেশি সময় লাগতে পারে, কারণ অনেক ক্ষেত্রে যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়।

৮। পণ্য ব্যবহার বা সার্ভিসিং চলাকালে সফটওয়্যার, ডাটা বা তথ্য হারিয়ে গেলে তার দায়ভার Ultragen Limited বহন করবে না।

৯। বিক্রয়ের সময় প্রদত্ত অপারেটিং সিস্টেম, সফটওয়্যার কনফিগারেশন বা কাস্টমাইজেশন ওয়ারেন্টির আওতাভুক্ত নয়।

১০। লাইফটাইম ওয়ারেন্টি বলতে বোঝাবে যতদিন পর্যন্ত প্রস্তুতকারী প্রতিষ্ঠান পণ্যটি বাজারে চালু রাখবে ততদিন পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা কার্যকর থাকবে। পণ্যটি End of Life (EOL) ঘোষণা হলে লাইফটাইম ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।

১১। ওয়ারেন্টির বাইরে যেকোনো সার্ভিস চার্জ প্রযোজ্য হবে, যা গ্রাহকের সম্মতিক্রমে কার্যকর হবে।

১২। সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে অতিরিক্ত যন্ত্রাংশ প্রয়োজন হলে গ্রাহক নিজ দায়িত্বে সংগ্রহ করবেন অথবা অগ্রিম মূল্য পরিশোধ সাপেক্ষে Ultragen Limited এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

১৩। ওয়ারেন্টি ক্লেইমের সময় প্রোডাক্টের বক্স, ওয়ারেন্টি স্টিকার ও ক্রয়ের রশিদ প্রদর্শন করতে হবে।

 

ল্যাপটপ ও কম্পিউটারঃ

 

১। ল্যাপটপের ব্র্যান্ড ও মডেলভেদে ১-৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি প্রযোজ্য হতে পারে।

২। সকল ল্যাপটপ ব্যাটারি ও অ্যাডাপ্টারের ওয়ারেন্টি সাধারণত ১ বছর।

৩। BIOS Password, Security Lock বা Account Lock সংক্রান্ত সমস্যার দায়ভার সম্পূর্ণ গ্রাহকের।

৪। Apple MacBook এর মূল অপারেটিং সিস্টেম মুছে ফেলা বা Dual Boot ইনস্টল করলে ওয়ারেন্টি বাতিল হবে।

৫। মাদারবোর্ড ও প্রসেসরের পিন বাঁকা, ভাঙা বা বিকৃত হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

৬। মাদারবোর্ড, র‍্যাম, হার্ডডিস্ক বা গ্রাফিক্স কার্ডে মরিচা, ফাংগাস বা গভীর স্ক্র্যাচ থাকলে তা ওয়ারেন্টির আওতায় পড়বে না।

৭। গ্রাফিক্স কার্ড দিয়ে Cryptocurrency Mining বা Data Mining করলে ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।

 

মনিটর ও ডিসপ্লেঃ

 

১। মনিটরে ১-৩ টি Dead Pixel থাকলে ওয়ারেন্টি ক্লেইম গ্রহণযোগ্য হবে না। ৪ বা তার অধিক Dead Pixel হলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে।

২। ডিসপ্লেতে স্ক্র্যাচ, ভাঙন বা চাপজনিত ক্ষতি ওয়ারেন্টির আওতায় পড়বে না।

 

প্রিন্টার ও এক্সেসরিজঃ

 

১। প্রিন্টার কার্টিজ, টোনার, ড্রাম, হেড, রোলার, Maintenance Box ইত্যাদি Consumable Parts ওয়ারেন্টির আওতাভুক্ত নয়।

২। অনুমোদিত কালি বা টোনার ছাড়া অন্য কালি/টোনার ব্যবহারে ওয়ারেন্টি বাতিল হবে।

৩। প্রিন্টার ওয়ারেন্টি ক্লেইমের সময় Original Cartridge/Toner জমা দিতে হবে।

৪। প্রিন্টার, স্ক্যানার, রাউটার, সুইচ, এক্সেস পয়েন্ট, টিভি কার্ড, স্পিকার ইত্যাদির পাওয়ার অ্যাডাপ্টার, কেবল, রিমোট ও মাইক্রোফোন ওয়ারেন্টির আওতাভুক্ত নয়।

 

ওয়ারেন্টির আওতাভুক্ত নয় এমন বিষয়সমূহঃ

 

নিম্নোক্ত অবস্থায় ওয়ারেন্টি প্রযোজ্য হবে না:

১) পানিতে ভিজে যাওয়া

২) পড়ে গিয়ে ভেঙে যাওয়া

৩) আগুনে পোড়া

৪) আঘাতপ্রাপ্ত হওয়া

৫) Liquid Damage

৬) Serial Sticker নষ্ট বা অপসারণ

৭) অনুমোদন ছাড়া পণ্য খোলা

৮) গভীর স্ক্র্যাচ বা শারীরিক ক্ষতি

৯) Permanent Marker/Ink দ্বারা পণ্যে লিখন

১০) অসম্পূর্ণ পণ্য জমা প্রদান

১১) কেবল কাটা বা ক্ষতিগ্রস্ত হওয়া

১২) Combo Device এর আংশিক অংশ জমা দেয়া

 

গুরুত্বপূর্ণ নির্দেশনা

১। ওয়ারেন্টি ক্লেইমের পূর্বে সকল ব্যক্তিগত অ্যাকাউন্ট (ইমেইল, ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া ইত্যাদি) লগআউট করে দিতে হবে।

২। কন্ডিশনাল রিসিভ এর ক্ষেত্রে প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ারেন্টি গ্রহণ বা বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

৩। ফ্রি সফটওয়্যার বা হার্ডওয়্যার টিউনিং চলাকালে নতুন কোন সমস্যা দেখা দিলে তার দায়ভার Ultragen Limited বহন করবে না।

৪। পরিষ্কার-পরিচ্ছন্নতা বা Maintenance Service ফ্রি সার্ভিস হিসেবে গণ্য হবে না।



0 Items
৳ 0.00